বারাসাতের কালীপুজোয় নজরকাড়া মণ্ডপ ভাবনা স্বর্ণকমল
ব্যানার উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক
আসন্ন কালীপুজোয় বারাসাতের নবপল্লী পশ্চিম ইছাপুর সর্বজনীন শ্যামাপুজোর মণ্ডপ সেজে উঠতে চলেছে অভিনব বিষয় ভাবনা স্বর্ণকমল নিয়ে। এই অভিনব থিমের পুজোমণ্ডপের প্রচার সংক্রান্ত ব্যানারের উন্মোচন করলেন বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জি।
নবপল্লী পশ্চিম ইছাপুর সর্বজনীন শ্যামাপুজো কমিটির এবারের আকর্ষণ এই ‘স্বর্ণকমল’ থিমকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুজো কমিটির সদস্যদের মধ্যে। এবারের এই অভিনব থিমকে সামনে রেখেই পুজোর প্রচারে ব্যানারের উন্মোচনও হয়ে গেল। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে পুজোর প্রচার ব্যানারের উন্মোচন হয়ে গেল।
এবার নবপল্লী পশ্চিম ইছাপুর সর্বজনীন শ্যামাপুজোর এই ‘স্বর্ণকমল’ থিম দর্শনার্থীদের মধ্যে প্রবল সাড়া ফেলে দেবে বলেই আশাবাদী পুজোর উদ্যোক্তারা।
বারাসাতের তুমুল জনপ্রিয় কালীপুজো এবারেও যথারীতি অত্যন্ত ধুমধামের সঙ্গেই পালন করতে চলেছে নামী পুজো কমিটিগুলি। তার মধ্যে অন্যতম নবপল্লী অঞ্চলের এই পুজোর স্বর্ণকমল থিমের মণ্ডপ দর্শনার্থীদের মনে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় ও বহিরাগত মানুষ।
