Kali Puja 2026 | ৫৮ বছরে জানবাজারের কালীপুজো, নিরাপত্তায় কড়া প্রশাসন

এস এন ব্যানার্জি রোড অবস্থিত জানবাজার সম্মিলিত শ্রী শ্রী কালীপুজো 58 তম বছর পদার্পণ করল। পুজো মণ্ডপ পরিদর্শন করলেন দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী, ডিজি ফায়ার অনুজ শর্মা, জয়েন্ট সিপি হেড কোয়ার্টার সুদীপ সরকার সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসনের যৌথ পরিদর্শনের পর জান বাজারের পুজো উদ্যোক্তাদের নোটিশ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। চোর বাগানের মর্মান্তিক ঘটনার পর কোনো রকম ঝুঁকি নিতে চায় না প্রশাসন। তাই আগাম সতর্কতা অবলম্বন করে সমস্ত নিয়ম বিধি অনুযায়ী অনুমতি প্রদান করবে প্রশাসন বলে জানালেন দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। অন্যদিকে পরিদর্শনের সময় কালীপুজো কমিটির মূল আয়োজক ও এনটালির বিধায়ক সন্দীপন সাহা কে পরিষ্কার ভাবে দুটো ঘোড় আপত্তি কথা জানালেন ডিজি ফায়ার অনুজ শর্মা। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন জান বাজারের মত ব্যস্ততম রাস্তায় স্টেজ করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। পাশাপশি পরিদর্শনের পর পুজো মণ্ডপের উচ্চতা নিয়ে ও প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আয়োজক দের বলে জানালেন ডিজি ফায়ার অনুজ শর্মা। এই বিষয়ে প্রশ্ন করলেন পুজো কমিটির মূল আয়োজক সন্দীপন সাহা জানান যে এবারের অনেক নতুন নিয়ম চালু করা হয়েছে। সেটা তারা জানেন না। বিশেষ করে প্রত্যেক বছরই তারা রাস্তার একধারে রাত 9 টা পর সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে। কখনও তাদের নিষেধ করে হয়নি। এমন কি কালীপুজো প্রশাসনিক বৈঠকে তাদের প্রতিনিধি দের কোনো চেক লিস্ট দেওয়া ও হয়নি বলে পাল্টা অভিযোগ করলেন সন্দীপন সাহা। তিনি পরিষ্কার জানান যে প্রশাসন আগে তাদের কে নোটিশ দিক তার পরেই তাদের কমিটির সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন এন্টালি বিধায়ক ও পুজোর কমিটির মূল আয়োজক সন্দীপন সাহা। জান বাজারের কালীপুজো প্রত্যেক বছরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে এসেছেন। কিন্তু এবার পালাবদলের পর নতুন করে জল্পনা তুঙ্গে যে এবার হয় তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জান বাজারের এই বিখ্যাত কালীপুজোর উদ্বোধন করতে পারেন বলে জানা যাচ্ছে।

Exit mobile version