NewTown | নিউ টাউন গেটের উপর রেস্তোরাঁয় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে দমকল

নিউ টাউন গেটের উপরে রেস্তোরায় সন্ধ্যে সাড়ে ছটায় আচমকা আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনলো দমকল ও পুলিশ, যান চলাচল স্বাভাবিক

শহরে আচমকা আগুন আতঙ্ক। আজ সন্ধ্যে আনুমানিক সাড়ে ছটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। দমকল এবং পুলিশের তৎপরতায় খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিধান নগর পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত জানান, “আগুন লেগেছিল around 6:30 নাগাদ। ফায়ার ব্রিগেড এবং পুলিশ খুব তাড়াতাড়ি এটা নিয়ন্ত্রণে এনেছে। Things are under control, traffic normal হয়ে গেছে।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে পুরো বিষয়টির একটি সিকিউরিটি অডিট করা হয়।

কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।