Road Accident : সাত সকালে জ্বালানি বোঝাই ট্যাংকার উল্টে বিপত্তি।

গৌরীপুরের কাছে ডিজেল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপর্যস্ত যান চলাচল

সকালে গৌরীপুরের কাছে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বারাসাতের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ডিজেল বোঝাই একটি ট্যাঙ্কার।

দুর্ঘটনার পর রাস্তায় ছড়িয়ে পড়ে ডিজেল। এর ফলে সংশ্লিষ্ট রাস্তায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। তৈরি হয় তীব্র যানজট। ধীরগতিতে চলতে থাকে গাড়ি, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিমানবন্দর থানার পুলিশ ও দমকল বাহিনী। রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানির কারণে যাতে নতুন করে দুর্ঘটনা না ঘটে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। রাস্তার উপর বালি ছড়ানো হচ্ছে, যাতে পিছলে যাওয়ার ঝুঁকি কমানো যায়।

দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Exit mobile version