ঢাকে কাঠি পড়তে আর কয়েকদিন বাকি, তার আগেই নামী শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Shopping Mall Fire News)। মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের নামী শপিং মলের দোতলায় আগুন ধরে যায়। এই ঘটনা ব্যাপক চাঞ্চল ছড়ায় পুরো এলাকাই। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় ২ টি দমকলের ইঞ্জিন । ক্ষয়ক্ষতির পরিণাম অনেক বেশি বলে খবর।
ট্রান্সফরমার বিস্ফোরণেই কি আগুনের সূত্রপাত?
মলের জমির মালিক জানিয়েছেন মলের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমায় এক বিস্ফোরণ হয় (Shopping Mall Fire News)। তার জেরে শর্টসার্কিট থেকে আগুন বলে ধারণা, যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় । আগুনের তীব্রতা এত বেশি ছিল যে দমকল কর্মীরা মলের কাচ ভেঙে আগুন নেভানোর কাজ করেন । এর ফলে একাধিক দমকল কর্মী আহত হন বলে সূত্রের খবর। দমকলের এক আধিকারিক শম্ভুনাথ গোপ বলেন, “উপরে ধোঁয়া ছিল। সেই ধোঁয়া বের করার জন্য কাচ ভাঙতে গিয়েছিলাম তখনই আঘাত লেগেছে।”
পুলিশ কী জানাল?
আগুন নেভানোর কাজে পুলিশ-প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও যথেষ্ট সহযোগিতা করেছেন (Shopping Mall Fire News)। আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন লাগার কারণ কথিয়ে দেখছে পুলিশ। তদন্তের রিপোর্ট সামনে এলেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আহত দমকল কর্মীদের সঠিক চিকিৎসা এবং ক্ষয়ক্ষতির পরিমানের দিকে নজর দিয়েছে প্রশাসন।
আগুন নিয়ন্ত্রণে এলেও পুজোর মুখে এই অগ্নিকাণ্ডে মলের বিপুল ক্ষয়ক্ষতিতে উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে (Shopping Mall Fire News)। কীভাবে আগুনের সূত্রপাত, বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণের সঙ্গে এর যোগ রয়েছে কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা – সবই খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।
