Gold Shop Robbery | ঝোরহাটে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, বাইকে চেপে এসে মালিককে জিম্মি করে লুঠ

হাওড়ার ঝোরহাটে সোনার দোকানে দুঃসাহসিক লুঠ! বাইকে চেপে এসে মালিককে চেপে ধরে লুঠপাট, চাঞ্চল্য এলাকায়

হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত ঝোরহাট এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক লুঠের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পালসার মোটরবাইকে চেপে তিনজন দুষ্কৃতী ওই সোনার দোকানে আসে। তাদের মধ্যে একজনের মুখে ছিল ফুল-ফেস হেলমেট এবং বাকি দু’জনের মুখে ছিল মাস্ক। আচমকাই দোকানে ঢুকে দোকান মালিককে চেপে ধরে দুষ্কৃতীরা। এরপর দোকানে লুঠপাট চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।