ডায়মন্ডহারবারের তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হল কোটি টাকা
রাজ্য জুড়ে ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে
ডায়মন্ডহারবার জেলা পুলিশের হেফাজতে থাকা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক ধৃত সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের পরেই এই বিপুল অর্থের সন্ধান মেলে।
সুমিত রায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে দক্ষিণ ২৪ পরগনার সরিষা এলাকায় মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের একটি দলীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ২৬ মে-র পরই ওই কার্যালয়টি বাড়িওয়ালাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। ফলে এই টাকার সঙ্গে তাদের কোনও যোগ নেই।
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই নবান্নে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এটি আসলে আমফান ত্রাণ দুর্নীতি, তোলাবাজি এবং চাকরি চুরির মাধ্যমে সংগৃহীত রাজস্বের টাকা, যা বিদেশে পাচার করা হচ্ছিল।
